ডাম্পারের ধাক্কায় মৃত মা ও গুরুতর জখম ছেলে, প্রতিবাদে পথ অবরোধ ভাঙচুর - The News Lion

ডাম্পারের ধাক্কায় মৃত মা ও গুরুতর জখম ছেলে, প্রতিবাদে পথ অবরোধ ভাঙচুর

 


দি নিউজ লায়নঃ     নিয়ন্ত্রণহীন ডাম্পারের ধাক্কায় নিরীহ পথচারীর মৃত্যুতে  তুলকালাম কাণ্ড বাঁধলো দৌলতাবাদে। মৃত মহিলার নাম হাবিবা বিবি (৩৬)। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা,বহরমপুর-ইসলামপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। 


উত্তেজিত জনতা ডাম্পারটি ভাঙচুর করে। পরে পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবা বিবি এদিন তাঁর  গুরুদাসপুরের বাড়ি থেকে ছেলের সাইকেলে চেপে দৌলতাবাদে আসছিলেন। সেইসময় একটি ডাম্পার ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।


 তাঁর ছেলেও গুরুতর জখম হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, চালকরা অত্যন্ত বেপরোয়াভাবে ডাম্পার চলায়। সেই কারণে হামেশাই দুর্ঘটনা ঘটছে। পুলিসের ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানানো হয়েছে।  থানার পুলিস , ঘাতক ডাম্পারটি আটক করেছে চালকের খোঁজে তল্লাশি চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.